বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || কোনো সরকারি আধিকারিক ছারাই জোলাইবাড়ীতে কৃষকদের মধ্যে কৃষিজ সামগ্রী বিতরণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়কের উদ্দ্যোগে সাবসিডির মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকার কৃষিজ সামগ্রী পিলকা ফার্মার প্রোডিওসার কোম্পানি লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার কোনোপ্রকারের অনুষ্ঠান ছারাই তরিঘরি পিলাক ফার্মার প্রোডিওসার কোম্পানি লিমিটেড এই মেশিন গুলো কৃষকদের হাতে তুলে দেয়।
কৃষিজ মেশিনগুলি নিয়ে কৃষকদের মধ্যে তিব্র ক্ষোভ দেখা দেয়। কৃষকদের অভিযোগ, জোলইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস গ্রেইভস কোম্পানি থেকে কমিশন বানিজ্যের মাধ্যমে সবগুলি গ্রেইভস কোম্পানির মেশিন নিয়ে আসে। এলাকার কৃষকদের চাহিদা ছিলো কেমকো কোম্পানির মেশিন। কৃষকরা জানান, কেমকো কোম্পানির মেশিন সহজে পরিচালনা করা যায় ও নষ্ট হয়ে গেলে এই মেশিনের বিভিন্ন সামগ্রী ও মেকানিকস পাওয়া যায়। কিন্তু গ্রেইভস কোম্পানির জোলাইবাড়ীতে কোনোপ্রকারের শোরুম নেই ও মেশিনের সামগ্রীও নেই। মেশিন বিকল হয়ে পরলে কৃষকদের প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রান্ত করে শান্তিরবাজারে আসতে হবে তাও সবধরনের সামগ্রী পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। এতে করে কৃষকরা বিপাকে পরেছেন। এদিন এই মেশিন বিতরণে সরকারি আধিকারিক উপস্থিত নেই এমনকি কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস ও কৃষি দপ্তরের কোনো কর্মীও উপস্থিত ছিলেন না। এই মেশিন বিতরণ সম্পর্কে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরাও কেউ জানেন না বলে জানা যায়। সকলের অগোচরে ও বিধানসভা বাজেট চলাকালিন সময়ে মন্ত্রীর অনুপস্থিতিতে এইধরনের মেশিন বিতরণকে কেন্দ্র করে লোকমনে নানান প্রশ্ন জাগছে। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রয়েছেন। তিনি জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শতব্যস্ততার মধ্যও মন্ত্রী জোলাইবাড়ীর সবকয়টি অনুষ্ঠানে থাকার চেষ্টা করেন। এদিন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি ছারাই এইধরনের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে এলাকার লোকজন কৃষিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন।
