রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই নেইঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে বিগত কয়েকমাসে সেবামূলক ভাবনায় রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান, যা প্রমান করে মানুষ মানুষের জন্য।
সোমবার রাজধানীর অরুন্ধতী নগরস্থিত অরবিন্দ সংঘের ৬৯’তম প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং গৌরবের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই নেই। পাশাপাশি, রক্তদানের মাধ্যমে দারুণ একটা সম্পর্কের বন্ধনও তৈরি হয়।
এদিন এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অরবিন্দ সংঘের সদস্য সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*