আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || আগামী ৫ই সেপ্টেম্বর রাজ্যের বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা, সুশাসন ও গরীব কল্যাণ এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই ভোট দেবেন এই দুই কেন্দ্রে জনগণ। মুখ্যমন্ত্রী বলেন, জয় আমাদের নিশ্চিত।
এদিন এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।
