রাস্তা ও ড্রেইনের সমস্যা পরিদর্শনে মেয়র ও বিধায়ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || বর্তমান রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগ রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ সঠিকভাবে চলছে। কিন্তু অনেক দিনের যে সমস্ত সমস্যা ছিলো, সেগুলো সমাধান করা হবে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাত্রাবাড়ী, মরিয়মনগর এলাকার রাস্তা, ড্রেইন সহ বিভিন্ন সমস্যা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর উত্তম কুমার ঘোষ ,আগরতলা পুর নিগমের কর্পোরেটর হীরালাল দেবনাথ, ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিক প্রমুখ।
পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন মেয়র।
এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বিগত অনেক দিনের সমস্যা সেগুলো সমাধান করতে সময় লাগবে কিন্তু আগরতলা পুর নিগম জনগণের কথা চিন্তা করে অতিসত্বর সমস্যা গুলো সমাধান করবেন বলে জানান মেয়র।
তিনি বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। যা সবটাই সম্ভব হচ্ছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে।
এদিন মেয়র বলেন, আগের সরকার দল এবং পার্টি অফিসের স্বার্থে কাজ করতো। ছিল আন্তরিকতার অভাব। কিন্তু বর্তমান রাজ্য সরকার মানুষের স্বার্থে কাজ করে। এর ফলেই গড়ে উঠছে নতুন নতুন সুবিধা, নতুন রূপে সেজে উঠছে শহর আগরতলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*