বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জানুয়ারি || সাংবাদিকরা প্রতিনিয়ত লোকজনের স্বার্থে উদার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। সেইজন্য সাংবাদিকদের পরিবারের অভিবাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিশেষ উদ্দ্যোগ গ্রহন করলো শান্তিরবাজার প্রেস ক্লাব। ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথের উদ্দ্যোগে এই ধরনের আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে শান্তিরবাজারে সকল সাংবাদিকদের বাসভবনে গিয়ে সাংবাদিকদের অভিবাবকদের ও পরিবারের লোকজনদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। সকল সাংবাদিকরা একই পরিবারের লোকজন। এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই বার্তা প্রদান করলো শান্তিরবাজার প্রেস ক্লাব।
