ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তির পদক ও ব্যাজ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুসজ্জিত ১৫০টি বেলুন উড়িয়ে দেন। তাছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশ কর্তৃক আয়োজিত রক্তদান শিবির ও চিত্র প্রদর্শনীরও সূচনা করেন। এছাড়াও এদিন তিনি ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তির পদক ও ব্যাজ উন্মোচন করেন। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে টিএসআরের জওয়ানগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্য পুলিশের জনসচেতনতামূলক একাধিক প্রচার অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্রচার অভিযান কর্মসূচির মধ্যে রয়েছে ৩টি বাসে মোবাইল এক্সিবিশন, রাজ্যের ৮টি জেলায় জনসচেতনতামূলক প্রচার অভিযানের জন্য ৮টি জিপসি গাড়ি, ট্রাফিক, মাদকদ্রব্য, মহিলা সুরক্ষা ইত্যাদি বিষয়ে জনসচেতনার জন্য ১৫০টি বাইক, সচেতনতামূলক প্রচার পুস্তিকা বিতরণের জন্য ত্রিপুরা পুলিশের মোট ১৫০ জন মহিলা পুরুষের অভিযাত্রার সূচনা, দেশাত্মবোধক গানের মাধ্যমে জনগণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে ত্রিপুরা পুলিশের ৫টি ব্যান্ড।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশের একটা উজ্জ্বল অতীত রয়েছে। ত্রিপুরা পুলিশের এই গৌরবময় ইতিহাস সমগ্র দেশে প্রচারের আলোয় নিয়ে যেতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় থাকলে উন্নয়ন অবশ্যম্ভাবী। বর্তমানে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার অবস্থা সন্তোষজনক। মুখ্যমন্ত্রী বলেন, দেশের ২৮টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন অপরাধের নিরীখে ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে। এর আগে ত্রিপুরা পঞ্চম স্থানে ছিল। বর্তমানে রাজ্যে ডাকাতি, খুন, মহিলা সংক্রান্ত অপরাধ, গার্য্যস্থ হিংসার মতো অপরাধ অনেকটাই হ্রাস পেয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*