আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || গরমে নাজেহাল জনজীবন। এই দাবদায়ে একটু স্বস্তি ফিরিয়ে দিয়ে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফ থেকে রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে গ্লুকোজের জল ও সরবত খাওয়ানো হয়। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার।
