আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || রাজধানীর সুভাষ নগর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, সুভাষ নগর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমণি সঠিক সময়ে স্কুলে আসেন না। উনি উনার মর্জিমাফিক স্কুল চালিয়ে যাচ্ছেন। বাচ্চাদেরকে সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এলাকাবাসী জানান, স্কুলের ভিতর বাচ্চাদের মিড ডে মিলের ডিম চাল সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব অভিযোগ এনে শনিবার সুভাষ নগর অঙ্গনওয়াড়ী কেন্দ্র ঘেরাও করে এলাকাবাসী।
