আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || সারা দেশের সাথে রাজ্যেও উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। শুক্রবার সরকারি ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে।এদিন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগা- নিজের ও সমাজের জন্য’।
এদিন হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা মহোৎসবে মুখ্যমন্ত্রী বলেন, যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে।
তাছাড়া, এদিন রাজধানীর আসাম রাইফেল পাবলিক স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
পাশাপাশি মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটার্নিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে যোগা দিবস পালন করা হয়েছে।
