গোপাল সিং, খোয়াই, ২৪ জুন || বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক উপজাতি যুবকের। ঘটনা খোয়াই বাইজালবাড়ীস্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, নিজ বাড়ীতে বিদ্যুতের কাজ করছিলেন ইলিম দেববর্মা নামে ঐ যুবক। ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা কেউই বাড়ীতে ছিলেন না বলে জানা যায়। পরবর্তী সময় পরিবারের সদস্যরা ঘটনা প্রত্যক্ষ করে ইলিম দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
