দেশে জরুরী অবস্থার জারি করার দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলো বিজেপি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || ১৯৭৫ সালের ২৫শে জুন দেশে জরুরী অবস্থার জারি করে মূলত বিরোধীদের কন্ঠরোধ করতে চেয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সরকারের প্রস্তাব মত সংবিধানের ৩৫২ ধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ আনুষ্ঠানিকভাবে এই জরুরি অবস্থা জারি করেছিলেন। সেদিন ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ইতিহাসে সবথেকে অন্ধকারময় দিন ছিল। এই অভিযোগ এনে মঙ্গলবার বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস হিসেবে পালন করা হয়।
এদিন কালো দিবস হিসেবে পালন করার অঙ্গ হিসেবে প্রতিবাদ জানিয়ে আগরতলা রাজপথে বিক্ষোভ মিছিল করে বিজেপি সদর শহর জেলা কমিটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*