বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || হাতেগুনা আর কিছুদিন পর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের নির্বাচন। এরমধ্যে দক্ষিন ত্রিপুরা জেলায় ৭নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী হয়েছেন যুব আইকন নিতিশ ওরফে সুমন দেবনাথ। নির্বাচনের মনোনয়ন পত্র জমাদেওয়ার পর শুক্রবার শান্তিরবাজার মহকুমার বেতাগা বাজারে বিজেপি মনোনিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এক প্রচার মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়।
এদিন নির্বাচনের প্রথম প্রচার মিছিলে ও বাজার সভায় বেতাগা এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। সকলে নিতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথকে এলাকার ছেলে হিসাবে দক্ষিন জেলা পরিষদে বিজেপি মনোনিত প্রার্থী হিসাবে বাছাই করাতে বিজেপি’র প্রদেশ নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী আসন্ন জেলাপরিষদ নির্বাচনে ৭নং আসন থেকে সুমন দেবনাথ বিপুল ভোটে জয়লাভ করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে। শান্তিরবাজার মহকুমাবাসীর পাশাপাশি সমগ্র দক্ষিনজেলার লোকজনেরা সুমন দেবনাথকে জেলা পরিষদের সভাধিপতির আসনে দেখতে চাইছেন। এর মূল কারন দক্ষিন জেলার সার্বিক উন্নয়নে বিগতদিনেও সুমন দেবনাথের ভূমিকা ছিলো অন্যতম। তাই দক্ষিন জেলা পরিষদের সভাধিপতির আসনে সুমন দেবনাথ থাকলে সমগ্র দক্ষিন জেলায় বসবাসকারী লোকজনদের সার্বিক উন্নয়ন হবে তা আর বলার অপেক্ষা থাকে না। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। একইদিনে প্রার্থীকে নিয়ে সুভাষ কলোনী এলাকায় একটি প্রচার মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়।
