গন্ডাছড়ায় শিবিরে আশ্রিত শরণার্থীদের সাহায্যে এগিয়ে এল তৃতীয় লিঙ্গের পাঁচ সদস্যক প্রতিনিধি

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ জুলাই || গন্ডাছড়ায় শরণার্থী শিবিরে তৃতীয় লিঙ্গ আহবান করলেন সকলের সক্রিয়তার। শুক্রবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১০৭ পরিবারের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের পাঁচ সদস্য।
ঝুমুর সাহা, লতা পাল, পূজা পুরকায়স্থ প্রমুখ। এরা সকলেই ঝুমুর সাহার নেতৃত্বে এদিনের কর্মসূচিতে অংশ নেন। এই তৃতীয় লিঙ্গ এই পরিবারগুলোর হাতে তুলে দেন কাপড় চোপড় ও খাদ্য সামগ্রী। একইসঙ্গে তারা সকল অংশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহবান জানান। এদের উদ্যোগে যথেষ্টই খুশি শিবিরের মানুষজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*