ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || রবিবার ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। এদিন অনুষ্ঠানের শুরুতেই পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়। পাশাপাশি প্রয়াত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া ও সমরেশ রাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিন এই বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলই, বিশিষ্ট চিত্র সাংবাদিক বিকাশ ধর, বিশিষ্ট চিত্র সাংবাদিক রঞ্জন রায়, সংগঠনের সভাপতি প্রলজিৎ পাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বরিষ্ঠ চিত্র সাংবাদিকরা তাদের অভিমত ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সম্পাদকের জবাবী ভাষণে এক বছরের হিসাব পেস সহ আগামী দিনে কিভাবে অ্যাসোসিয়েশন আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে সে নিয়ে বিভিন্ন সদস্যরা আলোচনা করেন।
ত্রিপুরা ফটো জার্নালিস্ এসোসিয়েশনের সভাপতি প্রলোজিৎ পাল ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*