জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে অরুন্ধতী নগর বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিক্ষা সপ্তাহ। জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার রাজধানীর অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। এরপর মেধা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ে কর্মসূচী পালনের পর “এক পেড় মা’কে নাম” কর্মসূচী পালন করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যালয়ের টিচার ইনচার্জ দুলাল সাহা ও প্রধান শিক্ষিকা সীমা রানী সরকার ও ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটের অলক রায়, ৩৩নং পুর ওয়ার্ডের কর্পোরেটের তথা দক্ষিণ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক ও বিশিষ্ট সমাজসেবী সজ্ঞয় সাহা, জয়ন্ত চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*