আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি দ্বারা আয়োজিত হয় এক সম্বর্ধনা অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী মহিলা সমিতির সহসভানেত্রী লতিকা দেববর্মণ, সম্পাদীকা রিতা রায় ও ১৭নং পুর ওয়ার্ডের কর্পোরেটের ভাশ্বতী দেববর্মা ও ১৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটের শিখা ব্যানার্জী সহ সমিতির সদস্যাগণ।
