ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন, খোয়াইয়ের সিপাইহাওরে বাড়ী বাড়ী প্রচারে সি পি আই (এম)

গোপাল সিং, খোয়াই, ০৪ আগস্ট || আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই ব্লকের সিপাইহাওর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় সি পি আই (এম)’র নেতা কর্মীরা বাড়ী বাড়ী প্রচারে বের হন। ব্যাপক সাড়া পড়ে প্রচারে। সিপাইহাওর পঞ্চায়েত এলাকার মানুষজন সি পি আই (এম)’র নেতা কর্মীদের পাশে পেয়ে গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে গ্রামের রাস্তাঘাটের বেহাল দশার কথা তুলে ধরেন সি পি আই (এম) নেতা কর্মীদের কাছে। এদিন বাড়ী বাড়ী প্রচারে সি পি আই (এম) নেতা কর্মীদের মধ্যে ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, মহকুমা কমিটির সদস্য গৌতম পাল, মনোজ দাস , খোয়াই অঞ্চল সদস্য বাদল সবর সহ খোয়াই জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী কাজল সবর চৌধুরী ও খোয়াই পঞ্চায়েত সমিতির ছয় নং আসনের প্রার্থী স্বপ্না সবর প্রমুখ।
জেলা পরিষদের প্রার্থী কাজল সবর চৌধুরীকে পেয়ে আপ্লুত সিপাইহাওর পঞ্চায়েত এলাকার সর্বস্তরের মানুষজন। সবার পরিচিত প্রার্থী ও সজ্জন ব্যক্তি হিসেবে সুবিদিত। অবসরপ্রাপ্ত শিক্ষক, বাণিজ্যে স্নাতকোত্তর। সম্মানের সাথে শিক্ষকতা করেছেন। পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বপ্না সবরও গ্রামের মানুষের কাছে সুপরিচিত। তিনি নারী আন্দোলনের কর্মী। জেলা পরিষদের প্রার্থী ও পঞ্চায়েত সমিতির প্রার্থী দুজনেই সিপাইহাওর পঞ্চায়েত এলাকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*