আগরতলায় আসাম রাইফেলস ময়দানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টার, বাংলাদেশে ফের সেনাশাসন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আগরতলায় এসে পৌছুলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টার। রাজধানী আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দান নামছে শেখ হাসিনার হেলিকপ্টার। এমনটাই খবর সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের।
এদিকে বাংলাদেশে ফের সেনাশাসন শুরু হল। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান। সোমবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সেনাপ্রধান।
এদিকে বাংলাদেশে ভাঙ্গা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙছে আমজনতা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পদত্যাগপত্র জমা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন বলে খবর। জানা যায়, কপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয় তাঁকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পূর্বে জাতীর উদ্যেশ্যে ভাষন রাখতে দেয়নি সেখানের আর্মি।
জানা যায়, মিছিল করে গণভবনে ঢুকে গেছেন হাজার হাজার মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*