আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পদত্যাগপত্র জমা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন বলে খবর। জানা যায়, কপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয় তাঁকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পূর্বে জাতীর উদ্যেশ্যে ভাষন রাখতে দেয়নি সেখানের আর্মি।
জানা যায়, মিছিল করে গণভবনে ঢুকে গেছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশে সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে।
এদিনে একটি সূত্রে জানা যায়, কিছুক্ষণের মধ্যেই আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপ্টার।
