শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবসে শহর জুড়ে র‍্যালী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন সর্বকনিষ্ঠ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতে ব্রিটিশ রাজের বিরোধিতা করেছিলেন। তিনি মুজাফফরপুর ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ১১ই আগস্ট, ১৯০৮ সালে ১৮ বছর বয়সে উনাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে ছিলেন সেই সময়ের ব্রিটিশ সরকার।
শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রবিবার উনার শহীদান দিবসে শহর জুড়ে র‍্যালী করা হয়। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে উনাকে স্মরণ করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সদস্য সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*