আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অনুমোদিত অল ত্রিপুরা কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারতবর্ষের ৭৮’তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফলের জুস বিতরণ করা হয়।
