বিশ্বকবির পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে আগরতলায় বিজেপি’র প্রতিবাদ মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত পৈতৃক বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে আজ আগরতলায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র উদ্যোগে আয়োজিত এই মিছিল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে বাংলাদেশ ভিসা অফিস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, “বিশ্বকবির স্মৃতি বিজড়িত স্থানে হামলা শুধু বাংলাদেশের নয়, গোটা বাঙালি জাতির আবেগে আঘাত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
বিজেপি নেতৃবৃন্দ বলেন, প্রতিবাদ শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক এবং নৈতিক কর্তব্য হিসেবেও এই বার্তা পৌঁছে দেওয়া দরকার।
মিছিলে বহু সাধারণ মানুষ, বিজেপি কর্মী-সমর্থক ও সাংস্কৃতিক জগতের মানুষজন অংশ নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*