শান্তিরবাজারে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুন || শনিবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার চরনপাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। জানা যায়, সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ টি আর ০১ এক্স ১৬৩৭ নম্বরের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টি আর ০৩ পি ৫৬১০ নম্বরের একটি বাইককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় বাইকে থাকা দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
আহতদের নাম সুমি চাকমা (২৩) ও রয়েল রিয়াং (২৫)। তারা মনু কার্মী বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তারা বাইকে করে শান্তিরবাজারের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, মালবাহী ট্রাকটি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার জন্য স্থানীয়রা তাদের প্রশংসায় ভরিয়ে তোলেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ট্রাক চালকের গাফিলতিই এই দুর্ঘটনার কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*