শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগি, চাঞ্চল্য

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগি নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রামরাইবাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা মূল্য দাস ত্রিপুরা (৫৮) অসুস্থতার কারণে প্রথমে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। পরিবারের অভিযোগ, গত ৫ই সেপ্টেম্বর ভোররাতে আনুমানিক পাঁচটার সময় থেকেই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি।
হাসপাতাল চত্বরে সরকারি নিয়োগকৃত সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কীভাবে একজন রোগী এভাবে নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ রোগীকে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন স্বজনরা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সঠিক জবাবও পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের।
ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে উদ্যোগ নিয়ে নিখোঁজ রোগীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*