শারদ শ্রেষ্ঠা ও শারদ শ্রেষ্ঠ ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে ত্রিপুরার অন্যতম জনপ্রিয় সৌন্দর্য ও ব্যক্তিত্ব নির্ভর প্রতিযোগিতা “শারদ শ্রেষ্ঠা ও শারদ শ্রেষ্ঠ”-এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এ বছর প্রতিযোগিতার পঞ্চম বর্ষে পা দিল এই বর্ণাঢ্য আয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতা শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং এটি যুবসমাজের আত্মবিশ্বাস, প্রতিভা, মেধা এবং ব্যক্তিত্ব প্রদর্শনের এক অনন্য মঞ্চ। দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর অনুষ্ঠিত এই ইভেন্টে প্রতিযোগীরা ঐতিহ্য ও আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন উপস্থাপন করেন।
বিভিন্ন রাউন্ডের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, আধুনিক ফ্যাশন শো এবং ট্যালেন্ট শো। অংশগ্রহণকারীরা কেবল রূপের ঝলক নয়, বরং তাঁদের সৃজনশীলতা, নেতৃত্বদানের ক্ষমতা ও দায়িত্ববোধ তুলে ধরেন। বিজয়ীরা কেবল মুকুটই পান না, তাঁরা সমাজের জন্য হয়ে ওঠেন অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক।
রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদেরকে নাম, ঠিকানা, দু’টি ছবি (একটি ঐতিহ্যবাহী পোশাক ও একটি ওয়েস্টার্ন পোশাকে) এবং একটি ৩০ সেকেন্ডের পরিচিতিমূলক ভিডিও পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে 7005252272 নম্বরে বা ই-মেইলে amartripuraofficial@gmail.com-এ তথ্য জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
এই বছরের প্রতিযোগিতা “আমার ত্রিপুরা” ফেসবুক পেজের পক্ষ থেকে আয়োজিত এবং ‘Agartala Events for you’ দ্বারা পরিচালিত হবে।
প্রতিবারের মতোই ওয়েব মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*