শান্তিরবাজার থানার উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা গঠনে ক্রিকেট টুর্নামেন্ট

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে শান্তিরবাজার থানার উদ্যোগে সোমবার কালাছড়া স্কুলমাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকারকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শান্তিরবাজার থানার পুলিশ প্রশাসন।
থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর চন্দ্র বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেশা বিরোধী এই কর্মসূচির মূল লক্ষ্য যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে নেশার করালগ্রাস থেকে মুক্ত করা।
ক্রিকেট ম্যাচ শুরুর আগে “প্রয়াস” নামে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কিভাবে নেশামুক্ত ও অপরাধমুক্ত ত্রিপুরা গঠন সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, এসআই সমীর চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এই কর্মসূচি ও প্রীতি ক্রিকেট ম্যাচকে ঘিরে কালাছড়া স্কুলমাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এধরনের ইতিবাচক কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*