একাদশতম দিনেও অব্যাহত ‘অন্নমঙ্গল’: ক্ষুধামুক্তির মানবিক বার্তা ছড়িয়ে দেবার লক্ষ্য অনির্দিষ্টকাল

গোপাল সিং, খোয়াই, ১৯ নভেম্বর || আগরতলায় ‘অন্নই ঈশ্বর’ দর্শনকে মূলমন্ত্র করে শুরু হওয়া মানবিক উদ্যোগ ‘অন্নমঙ্গল’ আজ সফলভাবে একাদশ দিনে পা দিল। গত ৯ই নভেম্বর থেকে প্রতিবাদী কলম, PB24 ও প্ল্যানেট ইস্ট-এর কর্ণধার অনল রায় চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিদিন প্রায় ৩০০ জন অভাবী মানুষের হাতে পৌঁছে যাচ্ছে বিনামূল্যের দুপুরের আহার।
আজও মেলারমাঠের পাশে লম্বা লাইন—বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের অপেক্ষা। দুপুর একটার পর শুরু হয় খাবার পরিবেশন। গরম ভাত, ডাল, ডিম কারি আর শিদল চাটনির প্লেট হাতে পেয়ে বহু মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
অনল রায় চৌধুরী প্রথম দিনই জানিয়েছিলেন , ক্ষুধামুক্ত সমাজ গঠনে ‘অন্নমঙ্গল’ শুধু খাদ্যদান নয়, মানবতার বার্তা ছড়ানোর আন্দোলন। তিনি আশা প্রকাশ করেছেন, সমাজের সামর্থ্যবান মানুষও এই উদ্যোগে অনুপ্রাণিত হবেন। এই উদ্যোগ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কর্মসূচি আরও সম্প্রসারণের দিকেও তারা ভাবছেন—যাতে আগরতলা থেকেই ছড়িয়ে পড়ে এক নতুন বার্তা — “অন্নই ইশ্বর, অন্নদানই সর্বোচ্চ ধর্ম।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*