আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এসআইআর ঘোষণা করেনি। কিন্তু তার আগেই গ্রাম-গঞ্জের বিভিন্ন এলাকায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্মসনদ সহ নানান নথি দেখানোর নামে হয়রানি চলছে—এমনই গুরুতর অভিযোগ তুললেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল যুব সভাপতি শান্তনু সাহা।
বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনের কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও বিজেপি কর্মীরা সাধারণ মানুষকে নানা অজুহাতে কাগজপত্র দিতে বাধ্য করছে। এতে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এই সকল হয়রানি বন্ধ সহ একাধিক ইস্যুতে আগামী ২৬শে নভেম্বর, আগরতলার গান্ধী মূর্তির পাদদেশে দুই ঘণ্টার ‘গণ অবস্থান’ কর্মসূচি পালন করবে তৃণমূল যুব সংগঠন—এমনটাই জানান শান্তনু সাহা।
