ধর্মনগর রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, মেয়েকে ট্রেনে তুলে দিয়ে নামতে গিয়ে বাবার মৃত্যু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী || উত্তর ত্রিপুরার ধর্মনগর রেলস্টেশনে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাবা। সোমবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা স্টেশন চত্বরে নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, তিনি মেয়েকে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সময় রানি কমলাপতি এক্সপ্রেস চলতে শুরু করলে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাঁকে বাঁচানোর সুযোগই মেলেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠানামা না করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*