প্রথমবার রাজ্যস্তরের বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে জেলা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী || খোয়াই জেলায় প্রথমবারের মতো স্টেট লেভেল সায়েন্স ডে উদযাপনকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর প্রাঙ্গণে এক জেলা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক, খ ও গ—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা জানান, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ফলে প্রতিযোগিতাটি সর্বতোভাবে সফল হয়েছে। তিনি বলেন, এই প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, যা জেলার শিক্ষামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সত্রাজিৎ বিশ্বাস, কুন্তল নাথ শর্মা এবং জয়ন্ত দেবনাথ। প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন ওএসডি হৃষীকেশ দেববর্মা। পাশাপাশি জেলা শিক্ষা দপ্তরের কর্মীরাও কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অঙ্কন প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারীদের নির্বাচন করা হয়েছে। আগামী ১৯ মার্চের পর আয়োজিত স্টেট লেভেল সায়েন্স ডে অবজারভেশন ২০২৬-এর মূল অনুষ্ঠানের মঞ্চে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*