উবের ভাড়া কমানোর প্রতিবাদে আগরতলায় অনির্দিষ্টকালের ধর্মঘটে অনলাইন অটো চালকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || ভাড়া কমানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন অনলাইন অটো ও উবের চালকরা। বৃহস্পতিবার শহরের ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চালকরা।
চালকদের অভিযোগ, পূর্বে প্রতি কিলোমিটারে ১৫-১৬ টাকা ভাড়া দেওয়া হলেও বর্তমানে তা কমিয়ে ৯-১০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এতে তাদের আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া চালকরা জানান, উবের কর্তৃপক্ষ তাদের ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত করছে। ভাড়া পুনর্বিবেচনা করে বাড়ানো না হলে তারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখবেন বলে সাফ জানিয়ে দেন।
ডন বস্কো স্কুলের সামনে এই প্রতিবাদকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। চালকদের এই আন্দোলনের ফলে শহরের যাত্রী পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*