নির্বাচন শেষে মোহভঙ্গ, তিপ্রা মথায় প্রত্যাবর্তন অনন্ত দেববর্মার — বার্তা দিলেন প্রদ্যুৎ মাণিক্য

গোপাল সিং, খোয়াই, ২০ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। ৯-হালহালি–আশারামবাড়ী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পরই দলবদল নিয়ে জোর চর্চা শুরু হয়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিপ্রা মথা দলে প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন অনন্ত দেববর্মা।
নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে দেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত মাণিক্য দেববর্মা। তিনি জানান, অনন্ত দেববর্মার সঙ্গে তাঁর একান্তে কথা হয়েছে এবং তিনি পুনরায় দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রদ্যুত মাণিক্য আরও বলেন, “যারা বিভিন্ন কারণে দল ছেড়েছিলেন, তাদের জন্য তিপ্রা মথার দরজা সবসময় খোলা। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই এই প্রত্যাবর্তন তিপ্রা মথার সংগঠনকে আরও মজবুত করতে পারে। পাশাপাশি, আগামী দিনে রাজ্যের রাজনীতিতে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*