শান্তিরবাজারে ‘সজল ইনফোটেক’-এ আচমকা অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেল নাগাদ পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সজল ইনফোটেক’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দোকানের এসি (AC)-এর তার থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে দমকল বাহিনীর দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি বা কোনো বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দমকল বাহিনীর তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*