প্রয়াত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক ভবতোষ সাহা, শোকের ছায়া শিক্ষামহলে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || প্রয়াত হলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ভবতোষ সাহা। গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার রাত ৯টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের শিক্ষা মহলে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় অধ্যাপক ভবতোষ সাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, তাঁর মরদেহ ১৬ই নভেম্বর পর্ষদ প্রাঙ্গণে নিয়ে আসা হলে পর্ষদের আধিকারিক ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন বিকেল ৪টায় পর্ষদ কার্যালয়ে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*