আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার সংকল্পবদ্ধ। সমাজের প্রতিটি স্তরের মানুষের সার্বিক উন্নয়ন, মহিলাদের স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের মূল লক্ষ্য। সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে চলেছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, এই লক্ষ্যকে সামনে রেখেই জনসেবার পথে সরকার এগিয়ে চলেছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
