আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || পুর নির্বাচনকে সামনে রেখে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওয়ার্ডের ভোটারদের কাছে বিজেপি প্রার্থীকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিনের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি একাধিক রাজনৈতিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পূর্ববর্তী সিপিএম সরকারের আমলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে প্রচার কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুর নির্বাচনকে ঘিরে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির এই প্রচার কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী লড়াই আরও জমে উঠল।
