রাত পোহালেই কার্তিক পূজা, বাজারে এসেছে কার্তিক ঠাকুরের মূর্তি; মূল্যবৃদ্ধির প্রভাব মূর্তি বিক্রিতেও

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || কার্তিক পূজাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাজারে। রাত পোহালেই কার্তিক পূজা। আর সেই উপলক্ষে বাজারে এসে গিয়েছে বিভিন্ন আকার ও নকশার কার্তিক ঠাকুরের মূর্তি। পছন্দের মূর্তি কিনতে ইতিমধ্যেই বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা।
প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কার্তিক পূজার আয়োজন করে থাকেন। এবারও পূজাকে কেন্দ্র করে মৃৎশিল্পী ও মূর্তি ব্যবসায়ীদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। ছোট-বড় বিভিন্ন আকারের কার্তিক ঠাকুরের মূর্তি সাজিয়ে বিক্রির জন্য রাখা হয়েছে বাজারে।
তবে এবছর মূর্তি কিনতে গিয়ে কিছুটা বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রেতাদের। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কার্তিক ঠাকুরের মূর্তির দামেও। মূর্তি তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় মূর্তির দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে কার্তিক পূজাকে ঘিরে বাজারে কেনাকাটার প্রস্তুতি শুরু হলেও মূল্যবৃদ্ধির বিষয়টি কিছুটা প্রভাব ফেলছে ক্রেতাদের পকেটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*