BSF ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জওয়ানের মৃত্যু, সার্ভিস রাইফেলের গুলিতে প্রাণহানি ঘিরে চাঞ্চল্য

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ নভেম্বর || গন্ডাছড়ার ওয়ানাসা পাড়া বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম সঞ্জীব কুমার (৩৫)। তিনি বিএসএফের ১৫৪ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টা নাগাদ ডিউটিতে থাকাকালীন নিজের সার্ভিস রাইফেলের গুলিতে গুরুতর আহত হন ওই জওয়ান। পরবর্তীতে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কিংবা বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
জওয়ানের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত অবস্থায় এক জওয়ানের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*