পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর ।। শিক্ষার গেরুয়াকরন ও বেসরকারী করনের নীতি বন্ধ করা, শিক্ষায় ১০ শতাংশ অর্থ বরাদ্ধ করা, ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তপশিলভুক্ত করা, দুর্নীতি দমনে কেন্দ্রীয় সরকারকে কঠোর ও স্বচ্ছ ভূমিকা গ্রহন করা সহ রাজ্যের ও মহকুমার ছাত্র ও জনস্বার্থ সংশ্লিষ্ট মোট ১৯ দফা দাবী নিয়ে সরব হয় ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন। রবিবার, SFI ও TSU দুটি সংগঠনের ছাত্র ছাত্রীরা মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল এসে জমায়েত হয় তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজার প্রাঙ্গনে। SFI ও TSU তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিধায়ক মনীন্দ্র দাস, TSU কেন্দ্রীয় সভাপতি বিশ্ব কলই, TSU বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা, SFI বিভাগীয় সম্পাদক টুটন দেব, SFI বিভাগীয় সভাপতি বিদ্যুৎ ভট্যাচার্য্য।
