গোপাল সিং, খোয়াই, ২৬ এপ্রিল ৷৷ পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক অটো চালক। জানা যায়, শুক্রবার দুপুরে খোয়াইয়ের চাম্পাহাওর থানা এলাকার তুলাশিখরের কলাবাগান এলাকাতে অটো দুর্ঘটনায় চম্পকনগরের বৃগুদাস বাড়ির মহেশ দেববর্মা নামে অটো চালকের মৃত্যু হয়। জানা যায়, মহেশ চম্পকনগরের দুই যাত্রীকে নিয়ে টি আর ০৬ জি ৩৮২৩ নম্বরের অটো নিয়ে তুলাশিখরের একলব্য স্কুলে আসছিল। সেই সময়ে কলাবাগান এলাকাতেই টি আর ০৬ এ ১৫০৫ নম্বরের বলেরো গাড়ি ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালক মহেশের। পরে পুলিশ এসে মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বলেরো গাড়ি সহ গাড়ির চালক পলাতক বলে জানা যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।পথ দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু
গোপাল সিং, খোয়াই, ২৬ এপ্রিল ৷৷ পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক অটো চালক। জানা যায়, শুক্রবার দুপুরে খোয়াইয়ের চাম্পাহাওর থানা এলাকার তুলাশিখরের কলাবাগান এলাকাতে অটো দুর্ঘটনায় চম্পকনগরের বৃগুদাস বাড়ির মহেশ দেববর্মা নামে অটো চালকের মৃত্যু হয়। জানা যায়, মহেশ চম্পকনগরের দুই যাত্রীকে নিয়ে টি আর ০৬ জি ৩৮২৩ নম্বরের অটো নিয়ে তুলাশিখরের একলব্য স্কুলে আসছিল। সেই সময়ে কলাবাগান এলাকাতেই টি আর ০৬ এ ১৫০৫ নম্বরের বলেরো গাড়ি ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালক মহেশের। পরে পুলিশ এসে মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বলেরো গাড়ি সহ গাড়ির চালক পলাতক বলে জানা যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।