নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা যায়, বঙ্গবাসীদের বিজেপি’র প্রতি উৎসাহ জোগাতে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে যান তিনি। জান যায়, পশ্চিমবঙ্গে তিনটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এদিন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সেনাবান হাট এলাকায়, দুর্গাপুরের জলসীমায় বাজারে দুটি সভা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি দুর্গাপুর শহরে রোড শো করার কথা থাকলেও রোড শো করার অনুমতি পাওয়া যায়নি বলে জানা যায়। জানা যায়, শুক্রবার রাজ্যে ফিরবেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*