কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে গ্রামীণ ব্যাংকের নবনির্মিত সর্বসুবিধাযুক্ত কনফারেন্স হল “নব চিন্তন”র উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নবনির্মিত সর্বসুবিধাযুক্ত কনফারেন্স হল “নব চিন্তন” এর উদ্বোধন করা হয়। সোমবার রাজধানীর অভয়নগরস্থিত ব্যাংকের সদর কার্যালয়ে এই কনফারেন্স হলের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
প্রথমেই মন্ত্রীকে তিলক দিয়ে স্বাগত জানান গ্রামীণ ব্যাংকের মহিলা কর্মীগণ। তারপর ফিতা কেটে “নব চিন্তন” কনফারেন্স হলের উদ্বোধন করেন মন্ত্রী প্রতিমা ভৌমিক। নবনির্মিত হলে মন্ত্রী প্রতিমা ভোমিক গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত মহিলা কর্মী ও অফিসারদের সঙ্গে দীর্ঘ সময় মত বিনিময় করেন।
এই মতবিনিময় সভায় সুদূর সোনামোড়া মহকুমার দুর্লভনারায়ণ গ্রামের অষ্টমী দেবনাথ, গ্রামীণ ব্যাংকের প্রথম মহিলা অফিসার মীরা দেবরায়, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর রাখী বিশ্বাস ও ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অষ্টমী দেবনাথ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিশ্রামগঞ্জস্থিত ট্রেনিং সেন্টার থেকে সফলতার সঙ্গে প্রশিক্ষন নিয়ে আজ স্বাবলম্বী। ত্রিপুরা থেকে একমাত্র শ্রীমতী দেবনাথ নির্বাচিত হয়ে দিল্লীতে কেন্দ্রীয় সরকার দ্বারা পুরস্কৃত হয়েছেন। মন্ত্রী অষ্টমী দেবনাথের সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হবে বলে আশা ব্যক্ত করেন।
স্বাগত ভাষণ রাখেন ব্যাংকের ডেভেলপমেন্ট দপ্তরের প্রধান পায়েল সাহা। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী। এছাড়াও ব্যাংকের প্রথম কর্মী মীরা দেবরায় ও অষ্টমী দেবনাথ উনাদের অভিজ্ঞতা এই মত বিনিময় সভায় তুলে ধরেন।
দিল্লীতে পুরস্কারপ্রাপ্ত অষ্টমী দেবনাথ, মীরা দেবরায় সহ সকল অতিথিদের হতে ব্যাংকের তরফে স্মারক সন্মান তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী। মন্ত্রী প্রতিমা ভৌমিক গ্রামীণ ব্যাংকের কর্মী ও অফিসারদের বিশেষ করে মহিলা কর্মী ও অফিসারদের ভুয়সী প্রশংসা করেন। ত্রিপুরার অর্থনৈতিক উন্নতিতে গ্রামীণ ব্যাংকের নিরলস প্রয়াসের কথাও উল্লেখ করেন। ভবিষ্যতে ব্যাংকের মহিলা কর্মী ও অফিসারদের গ্রামীণ অর্থনীতির সুনির্দিষ্ট উন্নয়নে আরো বলিষ্ঠ ভূমিকা নিতে আহ্বান জানান।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর রাখী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন ওডিসি চক্রবর্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*