বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ এপ্রিল || ভাল্লুকের কামড়ে গুরতর আহত এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৯টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তুরমার রায় বাড়ি এডিসি ভিলেজের জঙ্গল থেকে সব্জী খুজতে গিয়ে ভাল্লুকের হাতে আক্রান্ত হয়ে গুরতর আহত হয় রায় বাড়ি এলাকার বাসিন্দা সুপেন্দ্র রিয়াং এর সহধর্মীনি মাসন্তি রিয়াং (৪৪)। এই দুর্ঘটনার খবর পেয়ে জঙ্গল থেকে এলাকাবাসী মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে আক্রান্ত মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
