‘আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || ‘সামাজিক ন্যায়’ পাক্ষিক কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে চলছে অঙ্গনওয়াড়ী সেন্টারের বাচ্চাদের পুষ্টিকর খাদ্য বিতরণ। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর শ্যামলী বাজার ৫নং ওয়ার্ডস্থিত অঙ্গনওয়াড়ী সেন্টারের বাচ্চাদের পুষ্টিকর খাদ্য বিতরণ করেন রাজ্য বিজেপি’র প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ডাঃ মানিক সাহা।
এছাড়াও এদিন রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ী সেন্টারে পোষণ অভিযানের অঙ্গ হিসেবে আশা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
