আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || অগ্নি নির্বাপক সপ্তাহ – ২০২২ উপলক্ষে রাজ্যস্তরীয় অনুষ্ঠান ‘বিপর্যয় মোকাবিলা মহড়া’ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজধানীর আমতলী স্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
