দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০২ সেপ্টেম্বর ।। ত্রিপুরার রেল ইতি মধ্যেই দুঃস্বপ্নের পথে পাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতীয় রেলের ঐতিহ্য মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে নয়তো সুড়ঙ্গের ভেতর থমকে দাঁড়িয়ে পড়েছে – দুঃসহ অভিজ্ঞতার আর এক নাম ত্রিপুরার রেল। মিটারগেজ থেকে ব্রডগেজ, মেগাব্লক তৈরী নিয়ে আশায় বুক বাঁধছে ত্রিপুরাবাসী। তার মধ্যেই হাওয়ায় খবর ভাসছে খুব বেশী দেরি নেই ত্রিপুরা থেকে রেলে চেপে এবার সোজা দিল্লী পাড়ির ব্যবস্থা হচ্ছে, সময় লাগবে ৩৫ ঘন্টা। এমনিতেই বলা হয় দিল্লী বহু দূর – এর মধ্যেই কেউ কেউ টুর চার্টও বানিয়ে ফেলেছেন।
