আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে টিটিএএডিসি নির্বাচনে পরাজিত হলেন প্রদেশ বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী বিপিন দেববর্মা ও বিল্লু জমাতিয়া। এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ডেমছড়া-কচুছড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন বিল্লু জমাতিয়া। তবে দুই ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তাঁরা।
দলের গুরুত্বপূর্ণ দুই মুখের এই পরাজয় বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং আগামী দিনে দলীয় কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
