দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ সেপ্টেম্বর ।। সীমান্ত উপদ্রব মুক্ত রাখতে বেড়া দেওয়া হয়েছে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে। কিছু এলাকা এখনো উন্মুক্ত রয়েছে। তবে সীমান্তের সতর্ক প্রহরা আর বেড়ার ফাঁক গেলে আকছার চুরি পর্ব হচ্ছে শহরে। বুধবার কাঠালতলী ৩ নম্বর এলাকায় রেলের লোহা লক্কর চুরি করতে এসে শেষ রক্ষা হয়নি বাংলাদেশী পাঁচ চোরের। চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন কাঠালতলী ৩ নম্বর এলাকার মানুষ। দুপুর ১২টা নাগাদ এই ঘতনা ঘটে। ধৃত চোরদের এলাকাবাসী সুদেমুলে উত্তম মধ্যম দিয়ে প্রপ্য চুকিয়ে তুলে দেয় আরক্ষা প্রশাসনের হাতে। বাংলাদেশী পাঁচ চোরের মুখে জানা গেছে দু’জন কুমিল্লার, দু’জন নোয়াখালির এবং একজন সিলেটের। বাংলাদেশী চোর ডাকাতের সহজেই আগমন প্রস্থানে সীমান্ত প্রহরার সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।
