নিজস্ব প্রতিনিধি ,আগরতলা, ১৪ সেপ্টেম্বর ।। আগরতলার শহর এবং শহরতলিতে এক শ্রেণীর জুয়ারী আবৈধ পথে পয়সা কামাইয়ের নেশায় গোটা সমাজকে বিপথে থেলে দিচ্ছে। কদিন আগে রাজ্যের মূখ্যমন্ত্রী জুয়ার বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ আরক্ষা দপ্তরের তৎপরতায় আড়ালিয়ায় কেরন বাগানের মাঠে জুয়ার আড্ডাতে আচমকা হানা দেয় পুলিশ । গোপন সূত্রের সংবাদে ৭ জুয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ এরা হচ্ছে বিকাশ ঘোষ, শঙ্খ ভৌমিক, রাজেশ দেবনাথ, গৌতম দাশ, সাবর মিঞা, মফিজ মিঞা এবং রতন মিঞা। এই ঘটনায় আড়ালিয়ায় চাঞ্চল্য দেখা দেয়ার পাশাপাশি এলাকাবাসীরা স্বস্তির নিস্বাস ফেলেছেন। পুলিশী ভূমিকার প্রশংসা করেছেন। আড়ালিয়ায় কেরন বাগানের মাঠে জুয়ারীদের গ্রেপ্তার করতে গেলে ঘটনা স্তলে জুয়ারীদের আক্রমনে আহত হন পূর্ব থানার সাব ইন্সপেক্টার এস. দাশ।
রাজীব সাহার তোলা ছবি।
