নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ ২০১৮-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মরিয়া হয়ে উঠেছে সবকটি রাজনৈতিক দল। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন। তিনি জানান, তাদের কর্মসূচী বাস্তবায়নে আগামী ৬ই মে দু’দিনের রাজ্য সফরে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিপ্লব বাবু জানান, আগামী ৭ই এপ্রিল সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার অধিকারের দাবিতে মহাকরণ অভিয়ান করবে প্রায় ৭ হাজার মহিলা কর্মী। এই কর্মসূচীতে যোগ দিতে রাজ্যে আসছেন বিজেপি’র জাতীয় মহিলা মোর্চার সভাপতি বিজয়া বাহাটবার। এদিন বিজেপি’র সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক।
